মুক্তিযুদ্ধের সুবর্ণ-জর্য়ন্তীতে ঢাকা ও নয়াদিল্লির প্রয়াস

Bangladesh-India Border

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর উদযাপন করবে ঢাকা ও নয়াদিল্লি। যৌথ প্রয়াসে এর আয়োজন হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বাংলাদেশের পঞ্চাশ বছর পূর্তি উদযাপনে সামিল হবে ভারতও। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের বিদেশমন্ত্রী আব্দুল মেমন ষষ্ঠ জেসিসি বৈঠকে এ সংক্রান্ত আলোচনা করেছেন।অন্যদিকে তিস্তার জল বন্টন এবং সীমান্তে বিএসএফের গুলিতে অনেক বাংলাদেশীদের প্রাণ হারানোর বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।
সূত্রের আরও খবর, মুক্তিযুদ্ধের সুবর্ণ-জর্য়ন্তী এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পঞ্চাশ বছর পূর্তি যৌথভাবে পালন করবে দুই দেশ।এই উপলক্ষ্যে দুই দেশের সম্মতিতে তৃতীয় কোনও দেশকে অনুষ্ঠানে সামিল করা হবে বলেও জানা যায়।পাশাপাশি আলোচনায় উঠে আসে দুই দেশের বিবিধ সমস্যার কথাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *