Swastha-BhavanHealth Others 

২১ সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান নিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ২১ সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান নিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে নিয়োগ হবে চুক্তিতে। কাজ করতে হবে সি অ্যান্ড ডিএসটি ল্যাবরেটরিতে।

সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান: শূন্যপদ ২১টি (অসং ৯, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ২, ওবিসি-বি ২, শারীরিক প্রতিবন্ধী ১)। নিয়োগ হবে আইআরএল, কলকাতা, নর্থ বেঙ্গল এমসিএইচ, বর্ধমান এমসিএইচ এবং মুর্শিদাবাদে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:- ১) মেডিক্যাল মাইক্রোবায়োলজি/ অ্যাপ্লায়েড মাইক্রোবায়োলজি/ জেনারেল মাইক্রোবায়োলজি/ ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি/ বয়োটেকনোলজি/ মেডিক্যাল বায়োটেকনোলজি -এর একটির এম এসসি পাশ। সঙ্গে ব্যাক্টেরিওলজিতে ৩ বছরের অভিজ্ঞতা। অথবা ২) ডিএমএলটি সহ বা ছাড়া মাইক্রোবায়োলজি/ বায়োটেকনোলজি/ বায়োকেমিস্ট্রি/ কেমিস্ট্র/ লাইফ সায়েন্স -এর একটির বি এসসি পাশ। সঙ্গে ব্যাক্টেরিওলজিতে ৫ বছরের অভিজ্ঞতা। এম এসসি ডিগ্রিধারীদের ক্ষেত্রে টিবি ব্যাক্টেরিওলজি (কালচার অ্যান্ড ড্রাগ সাসেপপ্টিবিলিটি টেস্ট) -এর ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে কিংবা বি এসসি ডিগ্রিধারীদের ক্ষেত্রে টিবি ব্যাক্টেরিওলজি (কালচার অ্যান্ড ড্রাগ সাসেপপ্টিবিলিটি টেস্ট) -এর ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

১ এপ্রিল, ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে। তফশিলি/ ওবিসি/ শারীরিক প্রতিবন্ধীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। পারিশ্রমিক মাসে ২৫,০০০ টাকা।

প্রার্থিবাছাই হবে ৫০ নম্বরের ভিত্তিতে। এরমধ্যে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার জন্য বরাদ্দ ৪০ নম্বর (অ্যাকাডেমিক ৩০ নম্বর, অভিজ্ঞতা ১০ নম্বর) এবং যে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, তার জন্য বরাদ্দ ১০ নম্বর।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ১০০ (সংরক্ষিত শ্রেণির প্রার্থী হলে ৫০) টাকা। ফি দেওয়া যাবে অনলাইনে বা অফলাইনে। অফলাইনে হলে, ফি জমা করতে হবে ৩১ অক্টোবরের মধ্যে, সিস্টেম জেনারেটেড ই-চালান পূরণ করে, ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে কোনও শাখায়। ফি জমা করে ব্যাঙ্ক নিজের অংশটি রেখে বাকি ২টি অংশ ফেরত দেবে, যা পরে কাজে লাগবে। অফলাইনের ক্ষেত্রে ফি জমা করার পরের ২টি কাজের দিনের মধ্যে রেজিস্ট্রেশন আইডি (নম্বর) ব্যবহার করে ফর্ম ফাইনাল সাবমিট করতে পারবেন (মনে রাখবেন রেজিস্ট্রেশন করতে হবে ২৬ অক্টোবরের মধ্যে)।

অনলাইনে ফি জমা করতে পারবেন নেট ব্যাঙ্কিং/ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ডের মাধ্যমে। অনলাইনের ক্ষেত্রে ফি জমা সফল হলেই সঙ্গে সঙ্গে লিঙ্কে ফিরে গিয়ে দরখাস্তের ফর্ম ফাইনাল সাবমিট করতে হবে। দরখাস্ত ফাইনাল সাবমিট করবেন ৫ নভেম্বরের মধ্যে।

দরখাস্ত রেজিস্ট্রশন করবেন কেবলমাত্র অনলাইনে ২৬ অক্টোবরের মধ্যে। রেজিস্ট্রেশন করার পর প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে অন্যান্য মূল প্রমাণপত্র যাচাইয়ের সময় এটি অবশ্যই লাগবে। তবে ডাকে কোথাও কোনও কপি পাঠাতে হবে না। আরও বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে। নিয়োগ বিজ্ঞপ্তি নং SHFWS/206। অফিসিয়াল ওয়েবসাইট:- www.wbhealth.gov.in

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment