সাইকেল যোগে বৈষ্ণোদেবী পাড়ি ৬৮ বছর বয়সী রেখা দেবীর

rekha debi

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সাইকেলে মহারাষ্ট্র থেকে বৈষ্ণোদেবী পাড়ি দিয়েছেন ৬৮ বছর বয়সী এক বৃদ্ধা। স্থানীয় সূত্রের খবর, মহারাষ্ট্রের খমগাঁওয়ের বাসিন্দা এই বৃদ্ধার নাম রেখা দেবভানকর। সাইকেল নিয়ে তিনি নিজের গ্রাম থেকে পাড়ি দিয়েছেন জম্মু-কাশ্মীরের তীর্থক্ষেত্র বৈষ্ণোদেবীর মন্দিরে। নবরাত্রির আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলেন মহারাষ্ট্রের ওই বৃদ্ধা।

শারদ উৎসবের প্রাক্কালে ওই বৃদ্ধাকে ঘিরে আলোড়ন। স্থানীয় সূত্রের আরও খবর, রেখা দেবী দিনে ৪০ কিলোমিটার করে সাইকেল চালিয়েছেন। জানা যায়, গত ২৪ জুলাই তাঁর এই যাত্রা শুরু হয়। রাতের বেলা সাইকেল চালানো থেকে বিরত থাকতেন তিনি। কোনও সহৃদয় পরিবারে আশ্রয়ও খুঁজে নিতেন তিনি। সারা দেশে সাড়া ফেলেছে রেখা দেবীর এই ভক্তি ও শ্রদ্ধা।

তবে অনেকেই চিন্তিত রেখার বয়স ও পরিশ্রমের বিষয়টি নিয়ে। এক্ষেত্রে অনেকেই অনুরোধ করেছেন, তাঁর যাত্রাপথে খাদ্য, পানীয় ও বিশ্রামের সুব্যবস্থা করে দেওয়ার জন্য। অনেকে আবার তাঁর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে বলেছেন। বিভিন্ন মহল থেকে নানা প্রতিক্রিয়া জানানো হলেও রেখা দেবী তাঁর সিদ্ধান্তে অবিচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *