হালকা স্যাটেলাইট তৈরি করে নাসার পুরস্কার জয়ী তামিল যুবক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবারও শীর্ষে ভারত। সূত্রের খবর, বিশ্বের সব চেয়ে হালকা স্যাটেলাইট বানিয়ে নাসার পুরস্কার জয়ী হলেন তামিলনাড়ুর যুবক। জানা গিয়েছে, তাঁর তৈরি স্যাটেলাইট অংশ নেবে নাসার দু’টি মিশনেও। সূত্রের আরও খবর,এস রিয়াসদিন নামের ওই যুবক সাস্ত্রা বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি অংশগ্রহণ করেছিলেন নাসার স্পেস গ্লোবালডিসাইন কম্পিটিশনে। সেখানেই কিউব পুরস্কার পেয়েছেন তিনি। তাঁর তৈরি স্যাটেলাইট অংশ নেবে নাসার দু’টি মিশনেও।
এক্ষেত্রে আরও জানা যায়, রিয়াসদিন তামিলনাড়ুর তানজাভুরের করনথাই এলাকার বাসিন্দা। তিনি বানিয়েছেন ৩৭ মিলিমিটারের ফেমটো স্ট্যাটেলাইট ভিশন স্যাট -ভি১ ও ভি২। ৩৩ মিলিমিটারের পেলোড-সহ এই দুই স্যাটেলাইটের ওজন মাত্র ৩৩ গ্রাম করে। যা তৈরি করার জন্য তিনি পলিথেরাইমাইড থার্মোপ্লাস্টিক রেজিন এবং থ্রিডি প্রিন্টিং টেকনোলজি ব্যবহার করেছেন। যা বিজ্ঞানীদের নজর কেড়েছে। এটিই এখন বিশ্বের সব চেয়ে কম ওজনের ফেমটো স্যাটেলাইট ।
উল্লেখ করা যায়,এই প্রতিযোগিতাটি ন্যাশনাল অ্যারোনটিকল্যাল স্পেস এজেন্সি বা নাসার পক্ষ থেকে আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন প্রায় ৭৩টি দেশের ১০০০ জন প্রতিযোগী। নিয়ম অনুযায়ী তাঁদের বয়স ছিল ১১ থেকে ১৮ বছর। এই হাজার জন প্রতিযোগীর মধ্যে কিউব পুরস্কার বিজয়ী হন ভারতের রিয়াজদিন। তিনি তাঁর স্যাটেলাইটগুলিতে ১৭ প্যারামিটার রেকর্ডের জন্য মোট ১১টি সেন্সর বসান। এ বিষয়ে আরও জানা যায়, তাঁর প্রথম স্যাটেলাইটটি ভিশন স্যাট -ভি১ , এস আর -৭নাসা রকেট মিশন -এ অংশ নেবে। এই মিশনটি আমেরিকার ভার্জিনিয়ার ওয়ালপস ফ্লাইট ফেসিলিটি থেকে আসছে। জুন মাসে লঞ্চ করার সম্ভাবনা। আর তাঁর দ্বিতীয় স্যাটেলাইট ভিশন স্যাট ভি২ , নাসা বালন মিশন আর বি-৬এ অংশ নেবে। যা লঞ্চ হবে ২০২১সালের আগস্ট মাসে। রিয়াসদিনের এই সাফল্যে গর্বিত তাঁর বিশ্ববিদ্যালয়। সাস্ত্রার উপাচার্য এস বৈদ্যসুব্রামনিয়াম ট্যুইট করে খবরটি জানিয়েছেন।

