বিশ্ব ফুটবল দিবস কবে জানেন ?

world football day

বিভিন্ন তারিখটি বিভিন্ন দিবস হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। সেই দিনটিকে স্মরণে রাখতে এই ভাবনা। এবার থেকে ২৫ মে দিনটি বিশ্ব ফুটবল দিবস হিসেবে পালিত হবে। এই উদ্যোগ গ্রহণ করল ইউনাইটেড নেশন্স ন্যাশনাল অ্যাসেম্বলী। এর আগে ফুটবলের জন্য কোনও দিন বরাদ্দ ছিল না। ফুটবলের জন্য রইল বিশেষ একটি দিন। কেন এই দিনটির সূচনা হল তা জেনে নেওয়া যাক,ঠিক ১০০ বছর আগের কথা। সেবারও অলিম্পিকের আসর বসেছিল প্যারিসে। ফুটবল শুরু হয় ২৫ মে। অলিম্পিক ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। একশো বছর পর ফের অলিম্পিকের আসর বসছে প্যারিসে। সেই দিনটিকে স্মরণে রাখতেই এই প্রচেষ্টা। ১৯০০ সাল থেকেই অলিম্পিকে ফুটবল ছিল। তবে প্যারিস অলিম্পিকের শতবর্ষে থাকছে এই বিশেষ চমক। ১৬০টি দেশ ফুটবলের নামে এই বিশেষ দিনের প্রস্তাবকে সমর্থন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *