WHO Head QuaterOthers World 

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে করোনা সংক্রান্ত নির্দেশিকা বদলানোর আর্জি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাতাসে ভেসেই সংক্রামিত করতে পারে করোনা পরিস্থিতি। করোনা বায়ুবাহিত কি না, তা নিয়ে বিতর্ক রয়েই গিয়েছে। করোনা সংক্রমণ গোটা বিশ্বকে গ্রাস করে নিয়েছে। সম্প্রতি সেই বিতর্ক আবারও প্রকাশ্যে এল। একদল বিজ্ঞানীর গবেষণায় দাবি করা হয়েছে, করোনা বাতাসের মাধ্যমেই মানুষের শরীরে সংক্রামিত হয়। বাতাসের মাধ্যমেই সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা। জানা গিয়েছে, করোনা নিয়ে যে নির্দেশিকা রয়েছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (হু) বদলানোর জন্য চিঠি লেখা হয়েছে বলে খবর।

অন্যদিকে এই মুহূর্তে করোনাকে এখনই বায়ুবাহিত বলতে নারাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক্ষেত্রে তাঁদের স্পষ্ট বক্তব্য, করোনা সংক্রমণ বায়ুবাহিত বলার মতো যথার্থ প্রমাণ এখনও পাওয়া যায়নি। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে বলা হয়েছে, করোনা আক্রান্ত ব্যক্তির হাঁচি ও কাশির মাধ্যমে তাঁর নাক বা মুখ থেকে বেরিয়ে আসা জলের কণার মাধ্যমেই পরিস্থিতি অন্যের শরীরে ছড়িয়ে পড়ে।

জানা যায়, করোনা সংক্রমণ নিয়ে ৩২টি দেশের ২৩৯ জন বিজ্ঞানী একটি গবেষণা চালিয়েছেন। ওই গবেষণাপত্রটি একটি সায়েন্স জার্নালে বের হয়। ওই গবেষক দলের বক্তব্য ইতিপূর্বে নিউইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত হয়। করোনা বায়ুবাহিত কি না, তা উল্লেখ করা হয়েছে। পুরনো বিতর্ক আবারও সামনে চলে এল। এক্ষেত্রে গবেষক দলটির যুক্তি, করোনা আক্রান্ত রোগীর হাঁচি-কাশির সঙ্গে বড় বা ছোট ড্রপলেট বাতাসে মিশে যায়। সেগুলি বাতাসের মাধ্যমে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যেতে সক্ষম। বাতাসে মিশে থাকা ওই ড্রপলেট শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে যে-কোনও ব্যক্তি সংক্রামিত হতে পারেন। বিজ্ঞানীরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিঠি দিয়ে করোনা সংক্রান্ত নির্দেশিকা বদলানোর আর্জিও জানান।

Related posts

Leave a Comment