অর্ণ মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘অথৈ’: ছবিটি বৈজ্ঞানিকভাবে বানানো, কেন এমন বললেন পরিচালক?
খ্যাতনামা থিয়েটার পরিচালক অর্ণ মুখোপাধ্যায় এবার বাংলা সিনেমায় অভিষেক হচ্ছে ‘অথৈ’ ছবি দিয়ে। শেক্সপিয়রের ‘ওথেলো’ নাটক থেকে অনুপ্রাণিত এই ছবিতে অর্ণ ওথেলো, সোহিনী সরকার দেসদিমোনা এবং অনির্বাণ ভট্টাচার্য ইয়াগোর চরিত্রে অভিনয় করেছেন।
ছবিটির শুটিং শেষ হয়েছে জানুয়ারি মাসে।প্রাথমিকভাবে পয়লা বৈশাখে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করার জন্য মুক্তির তারিখ পিছিয়ে ১৪ জুন নির্ধারণ করা হয়েছে।
অর্ণ মনে করেন, এই ছবি তাঁর একার নয়, বরং অনির্বাণ সহ তাঁদের গোটা টিমের।থিয়েটারে অনির্বাণের সাথে কাজ করার অভিজ্ঞতা থাকায় তাঁদের বোঝাপড়া ভালো। অর্ণ বলেন, “এই ছবিটা ‘আমার ছবি’, এখন বলতে ভাল লাগে না। অদ্ভুত বৈজ্ঞানিক পদ্ধতিতে ছবির কাজটা করেছি, যেখানে বড় ভূমিকা আছে অনির্বাণের।”

