‘জয় হো’ নিয়ে বিতর্ক: রহমান কি সুর চুরি করেছিলেন?

২০০৮ সালে মুক্তি পাওয়া ‘স্লামডগ মিলিয়নেয়ার’ চলচ্চিত্রের ‘জয় হো’ গান অস্কার জয়ের পর থেকেই বিখ্যাত।এআর রহমান এই গানের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালকের পুরস্কারও পেয়েছিলেন।

কিন্তু এত বছর পর, পরিচালক রাম গোপাল বর্মা চাঞ্চল্যকর দাবি করেছেন যে, রহমান আসলে এই গানের সুর চুরি করেছেন!
বর্মার দাবি,রহমান লন্ডনে থাকাকালীন গায়ক সুখবিন্দর সিংকে গানের সুর তৈরি করতে বলেছিলেন। কারণ, পরিচালক সুভাষ ঘাই ‘যুবরাজ’ ছবির জন্য এই গানটি দ্রুত চাইছিলেন, এবং রহমান তখন একা সব কাজ সামলাতে পারছিলেন না।

বর্মা আরও বলেন, রহমান যখন ঘাইকে জানান যে তিনি সুখবিন্দরের সাহায্য নিয়েছেন, তখন ঘাই রেগে গিয়েছিলেন। ঘাই রহমানকে বলেছিলেন, “তোমার সাহস ছিল না আমার সামনে বলার? আমার যদি সুখবিন্দরকে লাগত, তাহলে আমিই তাকে দিয়ে কাজটা করাতাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *