আবহাওয়ার পূর্বাভাস

weather 28 october

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যের জেলায় শীত আমেজ। ভোর বা সকালের দিকে শীতের আভাস। আগামী বেশ কয়েক দিন তাপমাত্রা একই থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। উপকূল সহ পার্বত্য এলাকায় শিশির বা কুয়াশা হওয়ার পূর্বাভাস। এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে আরও বলা হয়েছে, উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে দেখা যাবে। কলকাতা সহ তৎসংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে । সকালে হালকা কুয়াশা ও শিশির পড়ার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *