উৎসবকে এবার মজা দেখাবে জগদ্ধাত্রী!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-তে, জগদ্ধাত্রী গোপনে লুকিয়ে থেকে কৌশিক ওপর হামলার রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছে।

কৌশিকীকে নিরাপদে রাখার জন্য জগদ্ধাত্রী তাকে লুকিয়ে রেখেছে। কিন্তু হাসপাতালের করিডোরে হঠাৎ করে জ্যাস নাম ধরে ডাক শুনতে পায়।

জগদ্ধাত্রী জানতে পারে রাজনাথ সন্দেহ করছে যে জ্যাস বেঁচে আছে। কৌশিকীর সাথে দেখা করতে তার কেবিনে গেলে কৌশিকী জ্যাসকে জানায় যে তার মনে হচ্ছে আবারো তার উপর হামলা হতে চলেছে।

এই কথা শুনে জ্যাস স্বয়ম্ভকে সতর্ক করে দেয় কেউ যেন তার বড়দি, অর্থাৎ কৌশিকীর উপর হামলা করতে না পারে।জ্যাস তদন্ত করতে গিয়ে জানতে পারে কৌশিকীর উপর গুলি চালিয়েছিল উৎসব!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *