gangasagar melaBreaking News Others 

ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলার চূড়ান্ত তৎপরতা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলা। চলেছে তার চূড়ান্ত প্রস্তুতি পর্ব। নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে জোরদার তৎপরতা চলেছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগর সফরকে কেন্দ্র করে নিরাপত্তাবলয় আরও বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রীর কর্মসূচি নিয়েই ব্যস্ততা ও চর্চা বেড়েছে।

তৃণমূলের দলীয় সূত্রের খবর, গঙ্গাসাগরের স্থায়ী হেলিপ্যাডে নামবেন মুখ্যমন্ত্রী। কপিল মুনির আশ্রমে পুজো দেবেন তিনি। এ বিষয়ে আরও জানা গিয়েছে,ভারত সেবাশ্রম সংঘে বৈঠক করার পর কপিল মুনির মন্দিরে যাবেন মুখ্যমন্ত্রী। রাতে গঙ্গাসাগরে থাকার কথাও রয়েছে তাঁর।

ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে একাধিক নির্দেশও দিয়েছেন জেলা প্রশাসনকে । করোনা আবহে বিঘ্ন ঘটলেও এবার গঙ্গাসাগর মেলা জনপ্লাবনে ভরে উঠবে এমনটা আন্দাজ করা হচ্ছে। অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে যাওয়ার কথাও চর্চায়। পুলিশী ব্যবস্থাকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment