Entertainment 

ওই ডিভোর্সিকে বিয়ে না করলেই ভালো হত! কাঞ্চনের তৃতীয় বিয়ের পর তাকে কটাক্ষ পিঙ্কির

কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোপাধ্যায়ের বিয়ে ঘিরে তুঙ্গে টলিউড। সমাজমাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের বিয়ের নানা মুহূর্ত। এই সময় কী করছেন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়?

এক সাক্ষাৎকারে পিঙ্কি সরাসরি নাম না করে কাঞ্চন-শ্রীময়ীকে শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে স্বীকার করেছেন, কাঞ্চনকে বিয়ে করা ছিল তার ভুল।

২৩ দিন আগে আলাদা হয়েছিলেন কাঞ্চন-পিঙ্কি। ‘সংসার সুখের হয় রমণীর গুণে’ ধারাবাহিকে কাজ করতে‌ গিয়ে তাদের প্রথম দেখা।

মাত্র তিন-চার মাস প্রেম করেই বিয়ে করেন পিঙ্কি। আজ তিনি বলছেন, “আর একটু সময় নিয়ে বিয়ে করা উচিত ছিল আমার। কারণ কঠিন সময়ে পড়লে তবেই এক জন মানুষ আর এক জন মানুষকে চিনতে পারে।”

Related posts

Leave a Comment