কড়া ঠান্ডা পড়ার সম্ভাবনা

winter and rural villege

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এক ধাক্কায় ৪ ডিগ্রি তাপমাত্রার পতন। নতুন বছরে শীতে কাঁপবে বাংলা। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, নতুন বছরের শুরুতে রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা নামবে। উত্তরে হাওয়ার জেরে কড়া ঠান্ডা পড়ার প্রবল সম্ভাবনা। আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে।

ইংরেজি বছরের শেষে শহর কলকাতা ও তৎসংলগ্ন জেলায় কুয়াশায় ঢাকা আকাশ ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ । রীতিমতো কমতে শুরু করেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর,আগামী তিন দিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামার সম্ভাবনা। (ছবি: সংগৃহীত )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *