করণ জোহরের সঙ্গে মনোমালিন্য সালমান খানের! ‘বুল’ ছবি থেকে সরে দাঁড়াচ্ছেন ভাইজান?

২৫ বছর পর কর্ণ জোহরের সাথে কাজ করার কথা ছিল সলমন খানের। ‘বুল’ নামক ছবির মাধ্যমে ধর্মা প্রোডাকশনের সাথে ফের হাত মেলাবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু এখন সেই সম্ভাবনা অনিশ্চিত।

সলমন ‘বুল’ ছবির জন্য প্রস্তুতি শুরু করেছিলেন। নিয়মিত কসরত করেছিলেন এবং সঠিক চেহারার জন্য জিমে বেশিরভাগ সময় কাটাচ্ছিলেন। কিন্তু বিভিন্ন কারণে ছবির শুটিং বারবার পিছিয়ে যায়।

প্রথমে নভেম্বর ২০২৩ সালে মালদ্বীপে শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু ভারত ও মালদ্বীপের কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে তা সম্ভব হয়নি।

তারপর নতুন বছরের জানুয়ারিতে শুটিং শুরু করার কথা ঠিক হয়। কিন্তু আবারও তা পিছিয়ে মে মাস করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *