Entertainment 

গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেত্রী চিত্রা সেন, কী জানালেন পুত্র কৌশিক?

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী চিত্রা সেন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল তার নাতি অভিনেতা ঋদ্ধি সেন ও পুত্রবধূ অভিনেত্রী রেশমি সেন তাকে হাসপাতালে নিয়ে যান। পরে তার ছেলে অভিনেতা কৌশিক সেনও হাসপাতালে পৌঁছান।

অভিনেতা কৌশিক সেন জানিয়েছেন, তার মায়ের সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্যে সমস্যা দেখা দিয়েছে। গরমের কারণে এমনটা হতে পারে বলে মনে করছেন তিনি। তবে আশঙ্কার কিছু নেই বলেই জানিয়েছেন কৌশিক।

অভিনেত্রী রেশমি সেন জানান, চিত্রা সেনের ইসিজি ও ইকো সহ সব পরীক্ষাই করা হয়েছে এবং সব রিপোর্টই স্বাভাবিক। ডাক্তাররা বলেছেন, ভয়ের কিছু নেই। তবে ৮৫ বছর বয়সী চিত্রা সেনের কোমরে ব্যথা ও স্নায়ুর সমস্যা মাঝে মাঝে দেখা দেয়। গরমের তীব্রতায় এই সমস্যা আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে।

Related posts

Leave a Comment