আজমেরি হক বাঁধন: ফের এপাড় বাংলার ওয়েব সিরিজে দেখা যাবে জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রীকে!

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন খুব শীঘ্রই এপার বাংলায় কাজ করতে ফিরছেন। প্রসেনজিৎ বিশ্বাসের পরিচালিত অ্যান্থোলজি ফিল্ম ‘ফেয়ার অ্যান্ড আগলি’র একটি গল্পে অভিনয় করবেন তিনি।

সূত্রের খবর, অভিনেত্রী কাজটি করতে ইচ্ছুক এবং ইতিমধ্যেই এপারে আসার প্রস্তুতি নিচ্ছেন। এই গল্পে বাঁধনের পাশাপাশি ‘ফারজি’, ‘ব্রহ্মাস্ত্র’ খ্যাত শাকিব আইয়ুব এবং দেবপ্রসাদ হালদার অভিনয় করবেন। মে মাসের মাঝামাঝি বাঁধনের শুটিং শুরু হওয়ার কথা।

প্রসেনজিতের অ্যান্থোলজিতে মোট ৫টি গল্প রয়েছে। কয়েকটির শুটিং ইতিমধ্যেই হয়ে গেছে। বিভিন্ন গল্পে পার্নো, সম্রাট, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক সেন, মুমতাজ, সায়ন মুন্সিরা শুটিং করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *