জন্মদিনে বৃন্দাবন ছাড়া আর কিছুই শান্তি দেয় না, জানালেন সৌমিতৃষা

মিঠাই খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর জন্মদিন। ঝলমলে পার্টি, নাইট ক্লাবের বদলে তিনি বেছে নিয়েছেন বৃন্দাবন। ভগবান কৃষ্ণের চরণে মাথা ঠেকিয়ে, প্রসাদ খেয়ে, নামগান করেই কাটছে তার বিশেষ দিন।

সৌমিতৃষা বলেন, “প্রতিটা জন্মদিনই আমি বৃন্দাবনে কাটাতে চাই। ভগবানের স্থানই আমার কাছে পাঁচতারা হোটেল। সারা বছর কাজের সূত্রে আমরা পার্টি, ইভেন্ট, হোটেলে থাকি। তাই জন্মদিনটা আমি ভগবানের সঙ্গেই কাটাতে চাই।”

“ছোটবেলায় পড়াশোনার জন্য কোথাও যেতে পারতাম না। তবে এই পরিবেশেই মানুষ হয়েছি। জন্মদিনে বাড়িতে কীর্তন হয়েছে। পাঠ পড়া হয়েছে। কৃষ্ণনাম করেছি। এখন কাজের চাপ রয়েছে। তবে ভগবানের নাম করাটায় কোনও পরিবর্তন আসেনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *