জীবনের সবচেয়ে বড় পরিচয়

The Greatest Identity in Life

জীবনের সবচেয়ে বড় পরিচয় কি জানেন? এটাই সবচেয়ে পবিত্র পরিচয়। শব্দটির মধ্যে মায়া-করুণা ও ভালোবাসা মেশানো রয়েছে। আমাদের অস্তিত্ব তাঁকে কেন্দ্র করেই। ছোটবেলা থেকেই আদর-স্নেহে জীবনকে নতুনভাবে গড়ে দিয়ে থাকে। মন-কে এক অন্য অনুভূতিতে পূর্ণ করে তোলে। তাঁর অবদান কোনও মাপকাঠিতে মাপা যায় না। কোনও ভালোবাসা দিয়েও মাপা যায় না। শুধু তিনি একজন নারী নয়, সে একজন রক্ষাকর্ত্রীও। নিজের জীবন বাজি রেখে পৃথিবীতে নিয়ে এসেছে তোমাকে। সে ভালোবাসার এক অফুরন্ত উৎস। তাঁর জীবন শুধু তাঁর নিজের নয়। সে বাঁচে তোমার সেবা দেওয়ার জন্যই। সে স্বপ্ন দেখে তোমার চোখ দিয়েই। তোমার দুঃখে সে কাঁদে। তোমার কষ্টে তাঁর চোখে জল আসে। সে হাসে তোমার হাসিতেই। তোমার অস্তিত্বের কেন্দ্রবিন্দু সে। সংসারের বিরাট এক দায়িত্ব বহন করে সে সামনের দিকে এগিয়ে চলে। তাঁর জীবনের সবচেয়ে বড় সত্য-মাতৃত্ব। সে জন্মদাত্রী মা। তোমার হৃদয়ের সবচেয়ে গভীর পরিচয়-“তোমার মা”। মায়ের ভালোবাসা মধুর। তাই মা-কে ভালোবাসুন। মায়ের পাশে থাকুন। মায়ের সেবা করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *