ডুরান্ড কাপে প্রথম ডার্বি : ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে

durand cup derby

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: ডুরান্ড কাপ মরশুমের প্রথম ডার্বি ম্যাচ। ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। ঘটি বনাম বাঙালের সেই চিরন্তন যুদ্ধ আজ। পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে,শেষ ৮টি ম্যাচেই মোহনবাগানের বিরুদ্ধে পরাজিত হয়েছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল শেষ ডার্বি জয়ী হয় ২০১৮-১৯ মরশুমে। ২০১৯ সালের ২৯ জানুয়ারি আইলিগ ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে শেষ জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। এরপর আর জয় আসেনি। আজ লাল-হলুদ শিবিরের জয় দেখার অপেক্ষায় রয়েছেন ফ্যানেরা। তবে সবুজ-মেরুণ শিবিরকে এই মুহূর্তে এগিয়ে রাখছেন ফুটবল বিশেষজ্ঞরা। ইস্টবেঙ্গলের নয়া কোচ কার্লেস কুয়াদ্রাত প্রতিপক্ষকে শক্তিশালী মানলেও জয়ের ব্যাপারে প্রত্যাশী। ডার্বির ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে মরিয়া,জানিয়েছেন তিনি। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *