তাপপ্রবাহের মাত্রা বাড়ছে

hot and weather in bengal

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তীব্র গরম আর সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বঙ্গে। দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই । নাকাল হচ্ছেন মানুষ। কলকাতা সহ তৎসংলগ্ন জেলায় তাপপ্রবাহের মাত্রা বাড়ছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান সহ বীরভূম জেলায় তাপমাত্রার পারদ আরও বাড়বে। এমনকী তাপপ্রবাহের প্রভাব উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও।

নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সামান্য সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে কলকাতার পাশাপাশি জেলাগুলিতে এপ্রিল মাসে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *