netaji indore and mamataBreaking News Others Politics 

নেতাজি ইনডোরে মুখ্যমন্ত্রীর বার্তা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্যের নতুন প্রজন্মের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, “বাংলার মেধা সবচেয়ে গর্বের মেধা। আমার শুধু একটাই অনুরোধ- সবাই যদি তোমরা বিদেশে চলে যাও, তাহলে দেশটা কে চালাবে? রাজ্যটা কে চালাবে? তোমরা যাও, কিন্তু বিদেশে পড়ে দেশে ফিরে এসো।” পাশাপাশি সদর্থক কাজে আরও বেশি করে নিয়োজিত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

নেতাজি ইনডোর স্টেডিয়ামে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণের একটি অনুষ্ঠানে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হতেও দেখা গেল মুখ্যমন্ত্রীকে। রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভূয়সী প্রশংসাও করলেন তিনি। কর্মসংস্থানের বিষয়ে তাঁর বার্তা,”আমরা বুদ্ধি করে ১০ লক্ষ কাজ সৃষ্টি করেছি। ‘জব ফেয়ার’ করছি আমরা। ৩০ হাজার চাকরি হয়ে গেছে। যে কোনওদিন আনুষ্ঠানিকভাবে আমরা ওই চাকরিগুলি বণ্টন করে দেব। ”

(ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment