পরবর্তী সিনেমা রাজ চক্রবর্তীর সঙ্গেই, সৌমিতৃষার কথায় মিলল ইঙ্গিত

গত বছর জনপ্রিয় ধারাবাহিক “মিঠাই” শেষ হওয়ার পর থেকে সৌমিতৃষা কুণ্ডু ও রাজ চক্রবর্তীর মধ্যে ঘনিষ্ঠতার জল্পনা চলছে। সম্প্রতি রাজের একটি ছবিতে সৌমিতৃষার মন্তব্য নিয়ে আবারও জল্পনা উঠেছে।

গত মঙ্গলবার রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায় উত্তরবঙ্গে রওয়ানা হন। কলকাতা এয়ারপোর্ট থেকে তারা বেশকিছু ছবি শেয়ার করেছিলেন। তার মধ্যে রাজের একটি ছবিতে সৌমিতৃষা লিখেছেন, “আরেহ বস!”

টলিপাড়ার সঙ্গে যারা যুক্ত সকলেই জানেন, রাজের সেটে তাঁকে তাঁর টিম “বস” বলে ডাকে। তাই সৌমিতৃষার মুখেও “বস” শুনে উসকে উঠল একসঙ্গে কাজের জল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *