প্যান কার্ডই সব ডিজিটাল সিস্টেমে গ্রহণযোগ্য : নির্মলা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দেশের শেষ পূর্ণাঙ্গ বাজেটে বিশেষ ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। নাগরিকদের জন্য বেশ স্বস্তির খবর। কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় পর্বের বাজেটে কেওয়াইসি ও প্যান কার্ড নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর ৷ কেওয়াইসি (KYC)পদ্ধতিকে সরলীকরণ করে দেওয়ার প্রস্তাব দিলেন নির্মলা সীতারমণ। ফাইনিন্সিয়াল সিস্টেমকে পুরোপুরি ডিজিটাল করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে নির্মলা সীতারমণ বাজেটে জানিয়েছেন, প্যান কার্ডই সমস্ত ডিজিটাল সিস্টেমের জন্য গ্রহণযোগ্য করা হবে ৷ ইউনিফায়েড ফাইলিং প্রসেস সেটআপ করা হয়েছে ৷ (ছবি: সংগৃহীত)

