প্রয়াত রাজ্যের প্রবীণ মন্ত্রী সাধন পান্ডে

sadhon and died

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত রাজ্যের প্রবীণ মন্ত্রী সাধন পান্ডে (৭১)। ২০১১ সাল থেকে রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি। রাজ্যের ক্রেতা সুরক্ষা, স্বনির্ভর ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রী ছিলেন। দীর্ঘ সময় মন্ত্রী থাকা ছাড়াও টানা ৯ বার রাজ্য বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। এটি অনন্য রেকর্ড রাজ্য রাজনীতির ক্ষেত্রে ৷

সাধন পান্ডের প্রয়াণে আজ অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এই খবর সরকারি ভাবে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। এক্ষেত্রে জানানো হয়েছে,রাজ্য সরকারি সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠান,পুরসভা, কর্পোরেশন সহ সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠান বেলা দুটোর পর ছুটি হয়ে যাবে। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *