shinzo abe diedBreaking News Others World 

প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে প্রয়াত। জাপানের নারা শহরে এক কর্মসূচিতে বক্তৃতা করছিলেন তিনি । বক্তৃতা করার সময় গুলিবিদ্ধ হন বলে খবর। মঞ্চের মধ্যেই লুটিয়ে পড়েন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। প্রয়াত হলেন আবে। গোটা বিশ্বে উদ্বেগ। তবে আততায়ীর পরিচয় প্রকাশ্যে এসেছে। টেটসুয়া ইয়ামাগামি নামে পশ্চিম জাপানের নারা শহরের এক ব্যক্তি শিনজোকে গুলি করেছে বলে খবরে প্রকাশ। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment