প্রয়াত ফরাসি পরিচালক জঁ লুক গোদার

french and godard

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত ফরাসি পরিচালক জঁ লুক গোদার (৯১)। আন্তর্জাতিক ছবির জগতে উচ্চপ্রশংসিত একটি নাম গোদার। ১৯৬০-এর দশকে ফরাসি চলচ্চিত্রে নিউ ওয়েভের নক্ষত্র ছিলেন তিনি । “ব্রেথলেস”, “কনটেম্পট”-এর মতো ছবি তৈরি করে ফরাসি ছবিকে অন্যমাত্রা এনে দিয়েছিলেন তিনি। গোটা বিশ্বে তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে।

ফরাসি ছবি ছাড়াও আন্তর্জাতিক ক্ষেত্রে বিনোদনের জগতে এক মুক্ত বাতাস এনে দেন এই ফরাসি চলচ্চিত্র নির্মাতা। চলচ্চিত্রের ভাষায় এক নতুন দিগন্ত এনেছিলেন গোদার। সিনেমা তৈরির পদ্ধতিতে নতুনত্ব আনার পিছনে তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল। দার্শনিক চলচ্চিত্রকার জঁ লুক গোদারের প্রয়াণে চলচ্চিত্র মহলে গভীর শোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *