ফিনল্যান্ডে নতুন জাতীয় রেকর্ড নীরজের

Neeraj Chopra

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নীরজের নতুন জাতীয় রেকর্ড। টোকিও অলিম্পিকে সোনা জয়ী হয়েছিলেন তিনি। দীর্ঘ সময় পর প্রথম প্রতিযোগিতায় নেমে নিজের জাতীয় রেকর্ড ভাঙলেন নীরজ চোপড়া। ফিনল্যান্ডে পাভো নুরমি গেমসে নীরজ জ্যাভলিন ছুঁড়েছেন ৮৯.৩০ মিটার। নিজের গড়া ৮৮.০৭ মিটারের জাতীয় রেকর্ড ভাঙলেন। উল্লেখ্য, অলিম্পিকে নীরজ সোনা জয়ী হয়েছিলেন ৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছুঁড়ে। জাতীয় রেকর্ড ভাঙলেও দ্বিতীয় হয়েছেন তিনি। ফিনল্যান্ডের অলিভার হিল্যান্ডার ৮৯.৮৩ মিটার স্কোর করে সোনা জয়ী হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *