Entertainment 

বলিউডে বিয়ের ধুম! সিদ্ধার্থের সঙ্গে লুকিয়ে বিয়ে করে ফেললেন অদিতি রাও হায়দরি?

গত কয়েকদিন ধরে বলিউডে বিয়ের খবরে সরগরম। প্রথমে তাপসী পন্নুর গোপন বিয়ের খবর, তারপর এবার অদিতি রাও হায়দরি ও ‘রং দে বসন্তী’ অভিনেতা সিদ্ধার্থের বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়েছে।

সূত্রের খবর, তেলেঙ্গনার রঙ্গনয়কস্বামী মন্দিরে গোপনে বিয়ে সেরে ফেলেছেন এই দুই অভিনেতা। তবে বিয়ের খবর এখনও নিশ্চিত করেননি অদিতি বা সিদ্ধার্থ, কেউই।

উল্লেখ্য, এটি দু’জনেরই দ্বিতীয় বিয়ে। ২০০৩ সালে সিদ্ধার্থ ছোটবেলার বান্ধবী মেঘনাকে বিয়ে করেন, তবে তিন বছরের মধ্যেই বিবাহবিচ্ছেদ হয়।

অন্যদিকে, অদিতি মাত্র ২১ বছর বয়সে সরকারি আধিকারিক সত্যদীপ মিশ্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। চার বছর পর ২০১৩ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

Related posts

Leave a Comment