Entertainment 

বসন্ত উৎসবের আগেই বৃন্দাবনে মিমি! সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবি

 
বর্তমানে রঙিন মেজাজে রয়েছেন টলিউড অভিনেত্রী তথা রাজনীতি থেকে আপাতত বিরতি নেওয়া মিমি চক্রবর্তী। তিনি শুক্রবার শহর ছেড়ে দোল উদযাপন করার জন্য আধ্যাত্মিক শহর বৃন্দাবনে পাড়ি দিয়েছেন।

  অভিনেত্রী মিমি চক্রবর্তী এ বছরের শুরুটা করেছিলেন ঈশ্বর সাধনার মধ্যে দিয়ে। শুরুটা হয়েছিল বেনারস ভ্রমণের মধ্যে দিয়ে।যেখানে দেখা গিয়েছিল তাকে গঙ্গারতি, মন্দিরের তীর্থ করতে।আবার এখন সোশ্যাল মিডিয়ায় কিছু ছবিতে তাকে দেখা যাচ্ছে বৃন্দাবনে গঙ্গার বুকে প্রদীপ ভাসাতে এবং কখনো বা ‘রাধে রাধে’ধ্বনী দিয়ে কৃষ্ণআরাধনা করতে। বৃন্দাবনে আবিরে নিজেকে রাঙিয়ে নিয়ে সেখান থেকেই তিনি ভক্তদের আগাম দোলের শুভেচ্ছা জানিয়েছেন।

 সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম ছবি দেখলে বোঝা যাচ্ছে যে,অভিনেত্রী সেখানে বসন্ত উৎসবে যথেষ্ট আনন্দে মেতে রয়েছেন।

Related posts

Leave a Comment