রোহিতকে কি এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে ফুলকি?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “ফুলকি”-তে আবারো চরম উত্তেজনা। রোহিত যখন ফুলকির আসল পরিচয় জানতে পারে, তখন সে তাকে তার নিজের পরিচয় তৈরি করার জন্য অনুপ্রাণিত করে। ফুলকি রোহিতের পাশে থাকলে সবকিছু করতে পারবে বলে জানায়।

রোহিত ফুলকির প্রতি দুর্বলতা লুকাতে পারে না। সে ফুলকিকে তারপ্রতিযোগিতার জন্য নিজের বক্সিং গ্লাভস উপহার দেয় এবং তাকে লক্ষ্যে স্থির থাকার পরামর্শ দেয়।

এদিকে ফুলকি রোহিতকে শালিনীর সাথে নৃত্য করতে দেখে রাগান্বিত হয়। রাগে সে মিষ্টির হাঁড়ি থেকে একের পর এক রসগোল্লা খেতে থাকে। রোহিত তাকে থামায় এবং শেষ মিষ্টিটি নিজের হাতে খাইয়ে দেয়। ঠিক তখনই বাড়ির সকলে তাদের দেখে ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *