বাড়িতে দোল খেলা বারণ! তাই গোপালকেই রঙ দিলেন সৌমিতৃষা

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু দোল পূর্ণিমা উদযাপন করেছেন ঐতিহ্যবাহী রীতিনীতি মেনে। মিঠাই সিরিয়ালের সাফল্যের পর বড় পর্দায় পা রাখা এই অভিনেত্রী কৃষ্ণভক্ত। দোলের আগের দিন তিনি কৃষ্ণের আরাধনায় মনোযোগী ছিলেন।

পারিবারিক রীতি অনুযায়ী সৌমিতৃষার বাড়িতে প্রতি বছর দোল পূর্ণিমায় পুজো হয়। এই বছরও রবিবার পূর্ণিমার তিথি পড়ে যাওয়ায় ওইদিনই মিঠাই রানির বাড়িতে রাধামাধবের পুজো হয়েছে। নীল রঙের সালোয়ার কামিজ ও ওড়না পরিহিতা সৌমিতৃষা হাতে নাড়ু গোপাল নিয়ে প্রথম দোলের রং মাখান তাকে।

সৌমিতৃষার সোশ্যাল মিডিয়া পেজে এই পুজোর ঝলক দেখা গেছে। ক্যাপশনে হিন্দিতে লেখা, “আজ নন্দদুলালকে আবির মাখাই।” খুব নিষ্ঠাভরেই সৌমিতৃষার বাড়িতে পুজো ও যজ্ঞের আয়োজন করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *