Entertainment 

মুনাওয়ার ফারুকি আবার বিতর্কে! হুক্কাবার কাণ্ডের পর কী বললেন তিনি?

‘বিগ বস্ ১৭’ জয়ী মুনাওয়ার ফারুকি আবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে। মঙ্গলবার রাতে মুম্বইয়ের একটি বেআইনি হুক্কা বার থেকে আটক করা হয় তাকে।

এর আগেও ২০২১ সালে হিন্দুদের ভাবাবেগে আঘাত করার অভিযোগে ২১ দিন জেল খাটতে হয়েছিল মুনাওয়ারকে।

মঙ্গলবার রাতে মুম্বই পুলিশের সোশ্যাল সার্ভিস ব্রাঞ্চ বোরা বাজারের ওই হুক্কা বারে তল্লাশি চালায়।

তল্লাশিতে দেখা যায়, হার্বাল হুক্কার নাম করে ওই বারে মাদক মেশানো তামাক বিক্রি করা হচ্ছিল। পুলিশ ৪,৪০০ টাকা নগদ এবং ১৩,৫০০ টাকা মূল্যের ৯টি হুক্কা বাজেয়াপ্ত করে।

Related posts

Leave a Comment