‘যদি দেখো আনফ্রেন্ড হয়ে গেছ…’ সোশ্যাল মিডিয়ায় নাম না করে কাকে কটাক্ষ করলেন সৌমিতৃষা?
বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। ‘মিঠাই’ সিরিয়ালের মাধ্যমে তিনি দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ছোট পর্দা থেকে বড় পর্দায় পাড়ি জমানো এই অভিনেত্রী এখন জনপ্রিয়তার শিখরে।
তবে সাফল্যের সাথে সাথে বিতর্কও বাড়ছে সৌমিতৃষার জীবনে। নেটিজেনদের একাংশ এবং তার কিছু সহকর্মী অভিযোগ করছেন যে তিনি ‘অহঙ্কারী’ হয়ে উঠেছেন। সৌমিতৃষা তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করে কারো নাম না করেই তাকে ‘খোঁচা’ মেরেছেন। পোস্টে তিনি লেখেন, “যদি দেখো আনফ্রেন্ড হয়ে গেছো তাহলে ভেবে নিও তুমি যে নিন্দা করে বেড়াও সেটা আমি জেনে গেছি…”।
এই পোস্টটি কার উদ্দেশ্যে তিনি করেছেন তা স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে,ইন্ডাস্ট্রির কোনও সহকর্মীর জন্যেই এই মন্তব্য তাঁর।এদিকে নিন্দুকদের পাত্তা না দিয়ে পজিটিভ থাকতেই পছন্দ করেন সৌমিতৃষা।

