এখন জনপ্রিয় নায়িকা হলেও প্রথম ধারাবাহিকে ছিলেন ভিলেন! আপনি দেখেছেন সৌমিতৃষার প্রথম ধারাবাহিক?

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু ‘মিঠাই’ সিরিয়ালের মাধ্যমে ঘরে ঘরে পরিচিতি লাভ করেন। তবে অভিনয় জগতে তার যাত্রা শুরু হয়েছিল অনেক আগেই।

২০১৬ সালে কালার্স বাংলায় সম্প্রচারিত ‘এ আমার গুরুদক্ষিণা’ সিরিয়ালে খলনায়িকা ঝিল্লির চরিত্রে অভিনয়ের মাধ্যমে সৌমিতৃষা ছোটপর্দায় পা রাখেন।২০১৭ সালে সান বাংলার ‘কনে বউ’ সিরিয়ালে প্রথমবার নায়িকার চরিত্রে অভিনয় করেনএরপর জয় কালী কলকাত্তেওয়ালী, গোপাল ভাঁড়, লৌকিক না অলৌকিক এর মতো মেগার সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন।২০২১ সালে স্টার জলসায় সম্প্রচারিত ‘মিঠাই’ সিরিয়াল সৌমিতৃষার ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দেয়। মিঠাই চরিত্রে অভিনয় করে তিনি রাতারাতি জনপ্রিয়তা লাভ করেন।

সৌমিতৃষা শীঘ্রই দেবের বিপরীতে ‘প্রধান’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় ডেবিউ করতে যাচ্ছেন।অভিজিৎ সেন পরিচালিত ‘প্রধান’ একটি পারিবারিক ছবি। ছবিতে সৌমিতৃষা ও দেব ছাড়াও অভিনয় করবেন পরাণ বন্দ্যোপাধ্যায় সৌমিতৃষা বলেছেন, তিনি মিঠাইয়ের কাছে চিরকৃতজ্ঞ থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *