সন্ন্যাসীর বেশে কে এই জনপ্রিয় অভিনেত্রী? চিনতে পারছেন কি? জানান কমেন্টে

মাথায় জটা, ঘন গোঁফ, লম্বা ঝুলন্ত দাড়ি, চোখেমুখে ছাইমাখা, কপালে লাল সিঁদুরের তিলক, কাঁধে ঝুলি, বাসন্তী পাঞ্জাবি – পুরোপুরি একজন সন্ন্যাসীর বেশে আধশোয়া এক ব্যক্তি। চোখে উদাসীনতা, গভীর চিন্তায় ডুবে আছেন তিনি।

এই ছবিটি গতকাল থেকেই সমাজমাধ্যমে ভাইরাল। কে এই সন্ন্যাসী? এই প্রশ্নের উত্তর জানেন ‘সন্ধ্যাতারা’ সিরিয়ালের নিয়মিত দর্শকরা। ভালো করে তাকালে চেনা চেনা লাগবে।

হ্যাঁ, সন্ন্যাসীর বেশে যে ব্যক্তিটি আছেন তিনিই ‘সন্ধ্যাতারা’ সিরিয়ালের ‘সন্ধ্যা’ চরিত্রের অভিনেত্রী অন্বেষা হাজরা।

সিরিয়ালের গল্পের এক অংশে সন্ধ্যা সন্ন্যাসীর বেশ ধারণ করেছেন। এই মুহূর্তে সিরিয়ালের গল্পে বেশ কিছু টুইস্ট এসেছে। সন্ধ্যা সন্ন্যাসীর বেশে কী চমক দেখাবেন তা দেখার জন্য অপেক্ষা করছেন দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *