রাজনাথের খেলা শেষ! সে কি সত্যিটা স্বীকার করে নেবে জগদ্ধাত্রীর কাছে?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-তে রোমাঞ্চের শেষ নেই। জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু একসাথে কেসের তদন্ত করছেন। ঠিক তখনই জগদ্ধাত্রীর উপর আবারো হামলা হয়। স্বয়ম্ভু কি তাকে বাঁচাতে পারবে?

অন্যদিকে, মেহেন্দি তার শাশুড়ি বৈদেহিকে জানাচ্ছে যে কৌশিকী মুখার্জির চেয়ার পেতে তার আর একটুখানি দূরত্ব বাকি। ঠিক তখনই প্রীতি জানতে চায় উৎসব কেন টাকা খরচ করছে। মেহেন্দি প্রীতিকে বলে যে এত কথা তাকে মানায় না।

এদিকে স্বয়ম্ভু সরাসরি রাজনাথকে জিজ্ঞাসা করে কেন সে জগদ্ধাত্রীর উপর হামলা চালাতে গিয়েছিল। এই কথা শুনে রাজনাথ রেগে যায় এবং জানায় সে কখনোই টাকা দিয়ে জগদ্ধাত্রীকে মারার জন্য লোক পাঠায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *