রোহিতের কথা শুনে ডিভোর্সের নোটিশ কি তুলে নেবে ফুলকি?

বাংলা টেলিভিশনে নতুন সিরিয়ালের জয়জয়কার।
রোহিত এবং শালিনী অনুষ্ঠানে একসঙ্গে নেচেছে বলে সেই রাগে ফুলকে মিষ্টির হাঁড়ি নিয়ে একের পর এক রসগোল্লা খেতে থাকে। সেটা দেখে রোহিত ফুলকিকে বলে বেশি মিষ্টি না খেতে। শেষ একটা মিষ্টি সেই নিজের হাতে খাইয়ে দিচ্ছিল ঠিক এমন সময় বাড়ির সকলে তা দেখে ফেলে।

রোহিত এবং ফুলকি একে অপরের সঙ্গে ঘুরতে বেরিয়েছে। গাড়ি থেকে নেমেই ফুলকি দেখে ফুলের দোকান সেখানে গিয়েই সে যে ফুল পছন্দ করেছিল। রোহিত ভালবেসে ফুলকির চুলে তা গুঁজে দেয়।

ফুলকিকে ডিভোর্স তুলে দেয়ার কথা বলার জন্য রোহিত তাকে নিয়ে মেলায় গিয়েছে। সেই সময় নানান রকম বহুরূপী সেজে তার বাড়ির সকলেই উপস্থিত। কিন্তু তারা ফুলকিকে বলছে সে যেন কিছুতেই রোহিতের কথায় ডিভোর্সের সিদ্ধান্ত না তুলে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *