krishna kumar and diedBreaking News Others 

সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নথের প্রয়াণ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নথ(৫৪)। কেকে নামেই পরিচিত তিনি । ৯০ দশক থেকে শুরু করেছিলেন সঙ্গীত জীবন। সঙ্গীতের মঞ্চ থেকেই বিদায় নিলেন তিনি। গতকাল নজরুল মঞ্চে সন্ধ্যায় গানের অনুষ্ঠানও করেছিলেন এই সঙ্গীত শিল্পী। এরপর ঘটে গেল অঘটন। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ দেশ ও সঙ্গীতমহল। শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় সহ সঙ্গীত জগতের বিশিষ্ট মানুষেরা ৷

ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, সঙ্গীতশিল্পী কেকে-র অসময় মৃত্যুতে খুবই মর্মাহত ৷ ১৯৬৮ সালের ২৩ অগস্ট তাঁর জন্ম। তিনি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালাম, মারাঠি, বাংলা, অসমীয়া সহ গুজরাতি ভাষায় গান করেছেন । এই প্রজন্মের অন্যতম সেরা শিল্পী ছিলেন। কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠানের মধ্যেই অসুস্থ বোধ করেন তিনি। তাঁর প্রয়াণের পর নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে বলে জানা যায় ৷ (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment