Entertainment 

সত্যিই কি কারোর সঙ্গে প্রেম করছেন সৌমিতৃষা? এই প্রশ্নের কী উত্তর দিলেন তিনি ?

সৌমিতৃষা কুণ্ডু টলিউডের নতুন উঠতি তারকা, ‘মিঠাই’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। ৭ বছরের কেরিয়ারে তিনি ‘প্রধান’ ছবিতে অভিনয় করে বড়পর্দায় পা রেখেছেন। বড়দিনে মুক্তি পাওয়া এই ছবিটি বাংলায় ভালো ব্যবসা করছে।

‘মিঠাই’ চরিত্রেঅভিনয়ের জন্য সৌমিতৃষা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। ‘প্রধান’ ছবিতে ‘রুমি’ চরিত্রে অভিনয় করেও তিনি দর্শকদের মন জয় করেছেন। কিছু দর্শক ছবিতে তাঁর আরও বেশি উপস্থিতি আশা করেছিলেন।

সৌমিতৃষার ব্যক্তিগত জীবন নিয়েও অনেকের কৌতূহল রয়েছে। তিনি কি কারও প্রেমে পড়েছেন? এই প্রশ্নের উত্তরে সৌমিতৃষা জানান, এখনই তিনি প্রেম করছেন না। কেরিয়ার তৈরির এই সময়ে তিনি কেরিয়ারের দিকেই মনোযোগী।

Related posts

Leave a Comment