সবুজ অরণ্য বাঁচান

save and forests

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ৫ জুন বিশ্বব্যাপী পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটির প্রধান লক্ষ্য- দূষণ রোধ ও পরিবেশ সচেতনতা বাড়ানো। বৃক্ষরোপণ কর্মসূচিও দেশব্যাপী পালিত হয়। মূলত পরিবেশ বাঁচানোর তাগিদে বিভিন্ন প্রচেষ্টা নেওয়া হয়ে থাকে। তবে অরণ্য বাঁচানোর প্রয়াস সেভাবে নেওয়া হয় না বলে অভিযোগ। অরণ্য বা জঙ্গল থেকেই আমরা সংগ্রহ করি জ্বালানি,ফল-মূল মধু প্রভৃতি। অসুখের উপশমে ওষুধের প্রয়োজনও মিটিয়ে দিয়ে থাকে অরণ্য। নানা ঔষধি গাছের সন্ধান মেলে জঙ্গলে। পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখতে সবুজ অরণ্য বাঁচাতে হবে। তবেই হবে পরিবেশ দিবস পালনের সার্থকতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *