heavy and sunBreaking News Others 

সূর্যের তেজ আরও বাড়ার ইঙ্গিত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:বেড়ে চলেছে সূর্যের তেজ। আরও বাড়ার ইঙ্গিত। দেশের একাধিক জায়গায় লু- বইছে। মৌসম ভবন সূত্রের খবর, দেশের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিম রাজস্থানে এই পারদ চড়েছে। এখনও পর্যন্ত এটি সবচেয়ে বেশি তাপমাত্রা বলে উল্লেখ করা হয়েছে৷

মৌসম ভবন সূত্রে আরও জানানো হয়েছে, রাজস্থান , মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, গুজরাট সহ কয়েকটি রাজ্যে লু-পরিস্থিতি জারি রয়েছে৷ সম্পূর্ণ উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে তাপপ্রবাহ জারি রয়েছে৷ তাপপ্রবাহ অব্যাহত কলকাতা সহ দক্ষিণবঙ্গেও৷ বৃষ্টির দেখা নেই। কালবৈশাখীরও কোনও সম্ভবনা দেখা যাচ্ছে না। তাপমাত্রার পারদ আরও বেড়ে যাওয়ার কথা বলা হয়েছে।
(ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment