Vinod KhannaHealth Lifestyle 

বিনোদ খান্নার প্রয়াণ দিবস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে প্রয়াত হয়েছিলেন বলিউডের চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক বিনোদ খান্না। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৭ সালের ২৭ এপ্রিল মুম্বাইয়ের এক হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। কলেজে পড়াশোনা শেষ করার পর থিয়েটারে তাঁর অভিনয়ে মুগ্ধ হয়ে তাঁকে ফিল্মে অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন সুনীল দত্ত। ১৯৬৮ সালে ফিল্মে অভিনয় শুরু করেন তিনি। তাঁর প্রথম ছবি দর্শকের এতটাই মন ছুঁয়ে গিয়েছিল যে, রাতারাতি বলিউড জগতের জনপ্রিয় অভিনেতা হয়ে ওঠেন তিনি।

বলিউডের অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন সক্রিয় রাজনীতিবিদও ছিলেন। ১৯৯৮ সাল থেকে ২০০৯ ও ২০১৪ সাল থেকে জীবনের শেষ দিন পর্যন্ত গুরুদাসপুরের সাংসদ ছিলেন তিনি। তাঁর উল্লেখযোগ্য ছবিগুলি হল- ”রেশমা অর শেরা”, ”অমর আকবর এন্থনি”, ”লহু কে দো রঙ”, ”দাবাং”, ”দাবাং ২” ও ”দিলওয়ালে” প্রভৃতি। ১৯৭৫ সালে ”হাথ কি সাফাই” ছবির জন্য তিনি ”শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা” পুরস্কার পেয়েছিলেন। ১৯৯৯ ‌সালে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেছিলেন। এছাড়াও ২০০৫ সালে স্টারডাস্ট অনুসরণীয় ব্যক্তিত্ব পুরস্কার এবং ২০০৭ সালে জি সিনে আজীবন সম্মাননা পুরস্কার পান।

Related posts

Leave a Comment