ক্যামস্ক্যানারের পরিবর্তে আসছে ভারতীয় ‘কাগজ স্ক্যানার’
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ভারতে টিকটক এর মতো এক জনপ্রিয় অ্যাপ ব্যান্ড হয়ে গিয়ে রপোসো-এর মতো দেশি অ্যাপের ভাগ্য খুলে গিয়েছে । সূত্রের খবর, টিকটকের সাথে সাথে চিনের আর একটি জনপ্রিয় অ্যাপ হল ‘ক্যামস্ক্যানার’। প্রয়োজন বাড়ছে দেশি স্টার্টঅ্যাপ সংস্থার অর্ডেনান্ড ল্যাবসের ‘ মেড ইন ইন্ডিয়া ‘ অ্যাপ ‘কাগজ স্ক্যানারের’।
সূত্রের আরও খবর, এই বছরের শেষের দিকে অ্যাপের আইওএস ভার্সানও নিয়ে আসা হবে জানা গিয়েছে । উল্লেখ্য, চিনা অ্যাপ ‘ক্যামস্ক্যানার’ ব্যান্ডের বেশ কিছুদিন আগেই অর্ডেনান্ড ল্যাবসের ‘ মেড ইন ইন্ডিয়া ‘ অ্যাপ বেরিয়ে গিয়েছিল । এক্ষেত্রে জানা যায়, দুই মাসের মধ্যে এই অ্যাপ ডাউনলোডের সংখ্যা ১২ লাখের বেশি পেরিয়ে গিয়েছে ।
সংস্থার সহ-প্রতিষ্ঠাতা এবিষয়ে জানিয়েছেন, আমাদের সামনে এক বিশাল প্লাটফর্ম পড়ে রয়েছে । কারণ ১০ কোটিরও বেশি মানুষ এই ‘ক্যামস্ক্যানার’ ব্যবহার করতেন । তবে একসাথে এত মানুষকে পরিষেবা দেওয়া বিষয়টি অনেকটাই শক্ত ।
সংস্থার পক্ষ থেকে আরও বলা হয়েছে, অ্যাপের মধ্যে রাখা তথ্য সুরক্ষিত রাখার বিষয় নিয়েও আলাদা করে ভাবনা-চিন্তা চলছে। এই অ্যাপে বিশেষ লক সিস্টেমও রয়েছে । যার মাধ্যমে সমস্ত তথ্য ফোনের মধ্যেই সুরক্ষিত থাকবে ।

