খুলতে চলেছে নজরুল তীর্থের ওপেন-এয়ার থিয়েটার

Nazrul Tirtha-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নজরুল তীর্থের ওপেন এয়ার থিয়েটার খুলছে। নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি স্থানীয় বাসিন্দাদের জন্য পদক্ষেপ গ্রহণ করছে। সূত্রের খবর, করোনাজনিত পরিস্থিতি কাটিয়ে আবারও খুলতে চলেছে নজরুল তীর্থের ওপেন-এয়ার থিয়েটার। জানা গিয়েছে, করোনা প্রভাব কাটিয়ে লকডাউন পরবর্তী সময়ে নজরুল তীর্থে বিশেষ অনুষ্ঠান আয়োজন করতে চলেছে এনকেডিএ। নিউটাউনবাসীদের কথা বিবেচনা করে তা আবার শুরু করা হচ্ছে বলে জানা যায়। সূত্রের আরও খবর, আগামী ২৭ সেপ্টেম্বর, সন্ধ্যা ৬টায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা বিশিষ্ট অতিথি-সহ কলাকুশলীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *