‘সেই সমস্ত মানুষদের থেকে দূরে থাকুন…’, কাদের উদ্দেশ্যে লিখলেন সৌমিতৃষা?

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুকে নিয়ে সম্প্রতি বেশ আলোচনা হচ্ছে। প্রথম ছবি ‘প্রধান’-এ দেবের বিপরীতে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তবে খ্যাতি যেমন বেড়েছে, তেমন বেড়েছে ট্রোলও।

ইনস্টাগ্রাম স্টোরিতে সৌমিতৃষা শেয়ার করে নিলেন একটি ‘Friday Reminder’। যেখানে লেখা হয়েছে, ‘সেই সমস্ত মানুষের থেকে দূরে থাকো যারা তোমার থেকে উপকার পেয়েছে, কিন্তু এমন দেখায় যেন তুমি এদের জন্য কিছুই করোনি।’

এই পোস্টটি নিয়ে অনেকে মনে করছেন, সৌমিতৃষা তাঁর প্রাক্তন সহকর্মী তন্বী লাহা রায়কে ইঙ্গিত করেছেন। মিঠাই সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করা তন্বী সপ্তাহখানেক আগে একটি পোস্টে লিখেছিলেন, ‘প্রিয় অভিনেতা/ অভিনেত্রী যখন প্রয়োজন ছিল ফলো করে রেখেছিলেন। এখন অনেক দূর পৌঁছে যাওয়ায় আনফলো করে দেওয়া… পোস্টে আন-কোলাব করে দেওয়া। আরও অনেক দূর পৌঁছন…!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *