৪ পুর নিগমের ভোট পিছিয়ে ১২ ফেব্রুয়ারি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নতুন বিজ্ঞপ্তি জারি রাজ্য নির্বাচন কমিশনের। ৪ পুর নিগমের ভোট পিছিয়ে হচ্ছে ১২ ফেব্রুয়ারি। ভোট পিছানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ভোট গ্রহণ হওয়ার কথা ছিল ২২ জানুয়ারি। উল্লেখ্য,৪৮ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিয়েছিল কমিশনকে কলকাতা হাইকোর্ট । এরপর বিধাননগর,চন্দননগর,আসানসোল ও শিলিগুড়ির ৪ পুর নিগমের নির্বাচনের দিন বদল হল । করোনা আবহের কারণেই এই সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে এই সিদ্ধান্ত জানা গিয়েছে।

