Bad year 2020Health Lifestyle Others 

২০২০ সাল ১০০ বছরের মধ্যে খারাপ বছর: টাইম ম্যাগাজিন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ২০২০ সালকে ‘টাইম’ ম্যাগাজিন ১০০ বছরের ইতিহাসের সবচেয়ে খারাপ বছর হিসাবে বর্ণনা করেছে। এক্ষেত্রে তারা ২০২০ সালের উপর লাল ক্রস করে প্রচ্ছদ বানিয়েছে। সূত্রের খবর, ‘টাইম’ এর প্রচ্ছদটি এই পঞ্চমবার মুদ্রিত হয়েছে। এক্ষেত্রে তাদের বক্তব্য, এই বছরের শুরু থেকেই বিশ্বের অনেক জায়গায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই ভয়াবহ রোগে অনেক মানুষ মারা গিয়েছেন। সেই কারণেই ভয়াবহ পরিস্থিতি বোঝাতে ২০২০ সালকে রেড ক্রস দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। উল্লেখ করা যায়, ১৯৪৫ সালে জার্মান একনায়ক অ্যাডল্ফ হিটলারের মৃত্যুর প্রচ্ছদে তারা রেড ক্রস করেছিল। এমনকি সাদ্দাম হুসেনের মৃত্যুর পরেও ‘টাইম’ তাদের প্রচ্ছদ পৃষ্ঠায় একটি রেড ক্রস দিয়ে ঢেকে দিয়ে ছিল।

Related posts

Leave a Comment