অনগ্রসর শ্রেণি আয়োগের সুপারিশ

Rural Area People

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যকে সুপারিশ। সূত্রের খবর, বৈষ্ণব ও বৈরাগী সম্প্রদায়কে অনগ্রসর শ্রেণিভুক্ত করার জন্য রাজ্যের কাছে সুপারিশ করেছে অনগ্রসর শ্রেণি আয়োগ। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, বীরভূমের রামপুরহাট, মুর্শিদাবাদ ও বর্ধমান-সহ বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকেন ওই সম্প্রদায়ের মানুষেরা। সূত্রের আরও খবর, যাঁরা মূলত মাধুকরী করে জীবনযাপন করেন। এরপর অনগ্রসর শ্রেণি আয়োগে ভার্চুয়াল শুনানির পর আয়োগের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায় এবং আরও ৪ সদস্য সর্বসম্মতভাবে এই সুপারিশের সিদ্ধান্ত দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *