Month: May 2020
কৃষ্ণনগরে এবার ‘করোনারুপী ‘ অসুর
এবার পুজোতে কারোনাসুর। চমকে ওঠার মতোই বিষয়। কৃষ্ণনগরের পটুয়া পাড়াতে এই প্রচেষ্টা দেখা গেল।লকডাউন পর্বে মৃৎশিল্পীরা বসে না থেকে প্রতিমার বায়না পেতে কারোনাকে আঁকড়ে ধরতে চাইছেন।
পুজোর থিম সং গাইবেন পুলিশ
পুলিশকর্মীরা আইনশৃঙ্খলা সামলান। লকডাউন পর্বে দক্ষতা দেখানোও জারি রয়েছে।এই সময় গান, কবিতা সহ বিভিন্নভাবে মানুষকে আনন্দ দিচ্ছে পুলিশ।
হিগুয়াইন ইতালিতে ফিরলেন
গঞ্জালো হিগুয়াইন ইতালিতে ফিরলেন। আর্জেন্টিনার এই তারকা ফুটবলার পৌঁছলেন তুরিনে।ইতালি প্রশাসনের নিয়ম মেনে তাঁকে থাকতে হবে ১৫ দিন ঘর -বন্দি অবস্থাতে।
সতর্কতা ম্যাথু হেডেনের
টি -টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার আশা দেখছেন না প্রাক্তন অস্ট্রেলিয়ার খেলোয়াড় ম্যাথু হেডেন।
দিঘার সমুদ্রে ফেনার স্তূপ ঘিরে জল্পনা
দিঘার সৈকতে ফেনারে স্তূপ দেখে আতঙ্ক স্থানীয় বাসিন্দাদের। তবে এটা স্বাভাবিক বলে জানিয়েছেন বিশেষজ্ঞ সমুদ্র বিজ্ঞানীরা।
ভারতীয় সেনার শেষ অশ্বারোহী বাহিনী তুলে দেওয়া হচ্ছে
অশ্বারোহী বাহিনী তুলে দিতে চলেছে ভারতীয় সেনা। সূত্রের খবর, এবার ভারতীয় সেনার শেষ অশ্বারোহী বাহিনী তুলে দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, ঐতিহ্যবাহী ৬১ ক্যাভালরিতে ঘোড়ার বদলে যুক্ত হতে চলেছে সাঁজোয়া ট্যাঙ্ক।
অক্সফোর্ডের করোনা প্রতিষেধক প্রাণীদেহে, পরীক্ষায় আশার আলো
অক্সফোর্ডের করোনা প্রতিষেধকের ইতিবাচক ফল পাওয়া গেল বাঁদরের শরীরে। রীতিমতো আশাবাদী গবেষকেরা। সূত্রের খবর, প্রতিষেধক তৈরির কাজে গুরুত্বপূর্ণ বাধা সরালেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক- বিজ্ঞানীরা।
মোবাইল থেকে বাড়তে পারে করোনার বিপদ, সতর্কতা
মোবাইল থেকেও সংক্রমণের আশঙ্কা। এইমসের ডাক্তাররা মোবাইল থেকে হাসপাতাল, নার্সিংহোম ও স্বাস্থ্য কেন্দ্রগুলিতে করোনার সংক্রমণ ঘটতে পারে- এমন আশঙ্কার কথা শুনিয়েছেন।
“আরোগ্য সেতু অ্যাপ” মেট্রো সফরেও
মেট্রো সফরেও বাধ্যতামূলক হচ্ছে “আরোগ্য সেতু অ্যাপ”। সূত্রের খবর, লকডাউন পর্ব উঠে গেলেও সুরক্ষাবিধি মেনেই চলাচল করবে মেট্রো রেল।

