পুজোর থিম সং গাইবেন পুলিশ

trafic police

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পুলিশকর্মীরা আইনশৃঙ্খলা সামলান। লকডাউন পর্বে দক্ষতা দেখানোও জারি রয়েছে।এই সময় গান, কবিতা সহ বিভিন্নভাবে মানুষকে আনন্দ দিচ্ছে পুলিশ। সূত্রের খবর,পুলিশের প্রতিভাকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগী হল কেষ্টপুরের প্রফুল্লকানন অধিবাসীবৃন্দ।জানা গিয়েছে, এবার ওই পুজো কমিটির আয়োজকরা বারোয়ারির থিম সং গাওয়ার দায়িত্ব দেবেন কোনও পুলিশ অফিসারকে।এই অন্য এবং অনন্য পুলিশ কর্মীদের স্বীকৃতি দেওয়ার ভাবনা শুরু। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে,করোনা পর্বে পুলিশ কর্মীদের আমরা ভিন্নভাবে জানলাম।পুলিশের যে হাতে লাঠি, সেই হাতেই উঠে আসে গানের মাইক।এবার আমরা ঠিক করেছি কোনও পেশাদার সংগীত শিল্পী নই আমাদের পুজোর থিম সং গাইবেন একজন পুলিশকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *